শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জাপানে দক্ষ জনবল পাঠাতে আন্তর্জাতিক সেমিনার

Reporter Name / ৫২৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মোঃ আসিফুজ্জামান আসিফ : জাপানে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সাভারের কালিয়াকৈরের রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হলো “জাপানে চাকরি ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়াই গ্রুপ জাপান লিমিটেডের সেলস ম্যানেজার মাসাহিরো কন্ড। তিনি বলেন, “আমরা বাংলাদেশ থেকেই দক্ষ জনবল তৈরি করে জাপানে চাকরির সুযোগ করে দেবো। অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা অনেক বেশি পরিশ্রমী। এতে সরকার ঘোষিত জাপানে জনশক্তি রপ্তানির লক্ষ্য সফল হবে।”

সেমিনারের উদ্বোধন করেন রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টর হেমায়েত হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জাপানের কেয়ার স্পেশালিস্ট জুনি চি ফকো এবং কাওয়াই গ্রুপ জাপান-বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও ও ডিরেক্টর মোহাম্মদ শফিউদ্দিন।

আয়োজকরা জানান, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বিনা খরচে দক্ষ জনবল পাঠানোর ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক