শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name / ২৮৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্ট হতে শহরের প্রধান প্রধান সড়কে দিনব্যাপী মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে স্থানীয় আলফাত স্কায়ার ট্রাফিক পয়েন্টে এক পথসভার আয়োজন করা হয়।

শনিবার (২৩ আগষ্ট) দিনব্যাপী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক হুইপ এড. ফজলুল হক আছপিয়ার সুযোগ্য সন্তান সুনামগঞ্জ-৪ সদর-বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ এর নেতৃত্বে সুনামগঞ্জসহ ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

নেতৃবৃন্দরা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে সব সময়ই প্রস্তুত। উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচেন সুনামগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আবিদুল হক আবিদকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক