শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত

Reporter Name / ৩৮৪ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে নিয়ন্ত্রণ হারানো অপর একটি বাসের ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হেলাল (২২) নামে এক হেলপার। শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পরিবহন প্রতিষ্ঠান পাপিয়া সার্ভিস বাসের হেলপার হিসেবে কাজ করতেন। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন তিনি। হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী জুয়েল ওসমান জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর স্টেশনে থেমে যাত্রী উঠানামা করছিল। হেলাল তখন বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়।

নিয়ন্ত্রণহীন বাসটি প্রথমে একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয়। এরপর সেটি পাপিয়া সার্ভিসের বাসের পেছনে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় পাপিয়া সার্ভিসের বাসটি সামনের আরেকটি বাসের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে দুই বাসের ফাঁদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন হেলাল। তবে ভ্যানচালকসহ অন্য কোনো যাত্রী হতাহত হয়নি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “আল-বারাকা পরিবহনের বাসটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় পাপিয়া সার্ভিসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি বাস উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

নিহত হেলালের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হেলাল। অল্প বয়সেই জীবিকার তাগিদে পরিবহন শ্রমিকের কাজ নেন তিনি। তার মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক