শিরোনাম :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ঝিনাইদহে পাটের ভালো ফলন পেয়ে কৃষকদের মুখে হাসি

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রেজওয়ানুল ইসলাম বাপ্পি, ঝিনাইদহ : ঝিনাইদহে এবার পাটের আশানুরূপ দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। পাটে রোগ কম হওয়া এবং জাগ (পচানো) দিতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তাদের। পাটের রঙ ভালো, গাছ অনেক লম্বা হওয়াই ভালো মানের পাটকাঠিও উৎপাদিত হয়েছে।

তবে পাট কাটা এবং গরু, মহিষের গাড়িতে টানতে খরচ একটু বেশি পড়েছে। তারপরও পাটের বাজার মূল্য বেশি হওয়ার কারণে সেই খরচ পুষিয়ে নিতে পেরেছে চাষীরা। কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলার ছয়টি উপজেলায় ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত বছর ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল।

সদর উপজেলায় গত বছর পাঁচ হাজার ৬২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল পাট। এবার চার হাজার ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। শৈলকুপায় গত বছর আট হাজার ৪৭৭ হেক্টর, এবার সাত হাজার ৭৯৮ হেক্টর জমিতে, কালীগঞ্জ উপজেলায় গত বছর ৭১০ হেক্টর, এ বছর ৬৬৫ হেক্টর জমিতে, কোটচাঁদপুরে গত বছর ৪১৫ হেক্টর, এ বছর ৩৫৪ হেক্টর জমিতে, মহেশপুরে গত বছর চার হাজার ৭০ হেক্টর জমিতে, এ বছর তিন হাজার ৮৯০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। তবে হরিণাকুণ্ডু উপজেলায় গত বছর ও এ বছর দুই হাজার ৭১২ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

অপরদিকে, পাটের আঁশ ছড়াতে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। পারিশ্রমিক হিসেবে তাদের দেয়া হয় পাটকাঠি।

আছিয়া খাতুন নামে এক নারী শ্রমিক জানান, বাড়িতে জ্বালানি সংকট রয়েছে।

এ ছাড়া পানের বরজে বেড়া দেওয়ার জন্য তিনি পাটের আঁশ ছড়াতে এসেছেন। বিনিময়ে পাটকাঠি সংগ্রহ করছেন।

সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম নামে এক কৃষক বলেন, ‘আমি চারটি জাগ দিয়েছি। সব জায়গায় পাটের আঁশ ছাড়াতে মহিলারা কাজ করছেন। বিনিময়ে তাদের দেওয়া হবে পাটকাঠি। এতে পাট চাষে বিনিয়োগ করা টাকা উঠে আসছে। এ ছাড়া পানের বরজের জন্য পানচাষিরা চড়া দামে পাটকাঠি কিনছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক