সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সাংবাদিক বিভূরঞ্জন সরকার এর স্মরনসভা অনুষ্ঠিত 

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় প্রয়াত সাংবাদিক বিভূরঞ্জন সরকারের স্মৃতিচারণ করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে দৃষ্টিদান সংস্থার হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুর রশীদের সভাপতিত্বে শুরুতেই প্রয়াত সাংবাদিক বিভূরঞ্জন সরকারের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, সহপাঠী এ বি এম ইউনুস খোকা, সহপাঠী ডা. মো. ইলিয়াস হোসেন, সহপাঠী ডা. রফিকুল ইসলাম, সহপাঠী বিজন কুমার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কবি প্রবীর চন্দ প্রমুখ।

প্রয়াত সাংবাদিক বিভূরঞ্জনের সহপাঠীরা বলেন, ছোটবেলা থেকেই বিভু (বিভুরঞ্জন) ছিল অদম্য মেধাবী। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার কবিতা, রম্যরচনা পত্রিকায় ছাপা হয়েছিল। ছোটবেলা থেকেই দারিদ্রতার সাথে সংগ্রাম করে ছোট বড় সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছিল সে। মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭২ সালে বোদা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দিনাজপুর থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সহিত জগন্নাথ হলের ছাত্র হিসেবে বিভূরঞ্জন সরকার পড়াশোনা শেষ করেন বলে সহপাঠীরা জানান।

বক্তারা আরও বলেন, ছাত্রজীবনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাথে রাজনৈতিক সংগঠকের ভূমিকা পালন করেছেন এবং ধর্ম নিরপেক্ষ শতভাগ দেশপ্রেমিক মানুষ ছিলেন তিনি। তার মতো আত্মবিশ্বাসী মানুষ এভাবে মৃত্যু বরন করবে এটা বিশ্বাস করতেও কষ্ট লাগে বলেও মন্তব্য করেন বক্তারা।

পঞ্চগড়ের অন্যতম কবি ও কথাসাহিত্যিক প্রবীর চন্দ বলেন, বোদায় শিল্প সাহিত্য কে বিকশিত করবার অনেকগুলো পদক্ষেপের মধ্যে অন্যতম একটি হলো কবি শামসুর রাহমান কে নিয়ে আসা। সেই সময় কবিকে নিয়ে আসায় অত্র এলাকায় সাহিত্য মনা ও সাহিত্য প্রেমীদের মাঝে জাগরণের সৃষ্টি করেছিলো। কবি শামসুর রাহমান যা পরবর্তীতে ঢাকায় গিয়ে কৃতজ্ঞতা বশত চতুরঙ্গ নামে একটি কলামে উল্লেখ করেছিলেন।

প্রবীন শিক্ষক ও লেখক সফিকুল ইসলাম বলেন, তিনি নি:সন্দেহে একজন অনুকরণীয় চরিত্র। তার কর্মময় জীবন ও লেখাগুলোকে সংরক্ষণ করে স্মারক গ্রন্থ বানাতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

দৃষ্টিদান সংস্থার নির্বাহী পরিচালক ও প্রয়াত সাংবাদিক বিভূরঞ্জন সরকারের ছোট ভাই মনোরঞ্জন সরকারের সঞ্চালনায় এসময় বোদা প্রেসক্লাবের সভাপতি আমীর খসরু লাভলু, সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বন্ধু, শুভানুধ্যায়ী সহ প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য , বিভুরঞ্জন সরকারের (৭২) মরদেহ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকাস্থ মেঘনা নদীতে ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি ‘আজকের পত্রিকা’র অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন বলে জানা যায়।

এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।

সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার গত ২১ অগাস্ট সকাল সোয়া ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি মেইল করেন। সেই লেখার ফুটনোটে তিনি লিখেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। আমি বিভুরঞ্জন সরকার, ‘আজকের পত্রিকা’র সম্পাদকীয় বিভাগে কাজ করি। সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণআন্দোলন এবং রাজনৈতিক উত্থান-পতন প্রত্যক্ষ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক