স্টাফ রিপোর্ট : পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক ও গণঅধিকার পরিষদের আয়োজনে শনিবার বিকেলে দেবীগঞ্জ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের উপর হামলা প্রতিবাদেও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম সহসভাপতি আব্দুর রহমান, পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ, দেবীগঞ্জ উপজেলার, গণঅধিকার পরিষদের, আহবায়ক, আবতাব ভূইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব, ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলার সভাপতি মাছুম ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেবীগঞ্জ উপজেলার ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মাজিদুল ইসলাম ইমুসহ পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলার নেতা কর্মিরা।
এ সময় উপস্থিত নেতারা বক্তব্য রাখেন হামলায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করে ও নুরুল হক নূর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।