সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

অপহরণের ঘটনায় টাকা নিয়েও উদ্যোগ না নেয়া সেই এসআই ক্লোজড

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জোনায়েদ (৫) নামের এক শিশু অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

রবিবার ৩১ আগস্ট রাত দু’টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে আজ বিকেলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে নিরপরাধ ব্যাক্তিকে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন অপর ভুক্তভোগী। প্রায় ২ মাস আগে তিনি আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোন ধরনের তদন্ত করেন নি। এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতোটা বিরক্ত করে না, যতোটা তারা করছেন। পুলিশি সেবা না পেয়ে হতাশা নিয়ে র‍্যাবের সাথে যোগাযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে নিখোঁজের ১৩ দিন পর শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে খুনি মোরসালীনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

পরবর্তীতে টাকা দাবি, দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, এসআই মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। সেই ছুটি অবস্থায় তাকে আজ ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক