সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা 

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ লা সেপ্টেম্বর বিকেল ৪ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালী শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত স্কায়ার ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য চার বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর মোহাম্মদ সৈকত, ব্যারিষ্টার আবিদুল হক আবিদ, সেলিম আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিল আব্দুল্লাহ আল নোমান সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতারা। সদর উপজেলার জাহাঙ্গীরনগর, সারমা, রঙ্গারচর, গৌরারং, কাঠইর, মোহনপুর, লক্ষনশ্রী, মোল্লাপাড়া সহ শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টের সমাবেশে যোগ দেয়।

বক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ লা সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে এসে দলটির হাল ধরেন। তাঁর নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় বিএনপি। তিনি দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদ- দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন। ১৯৮১ সালে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি। আশির দশকে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরও দ্বিতীয়বার গভীর সমস্যার মুখে পড়েছিল দলটি। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াসহ বিপুলসংখ্যক শীর্ষ নেতা কারাবন্দি হলে তৃতীয় দফা দলটি নেতৃত্ব সংকটে পড়েছিল। তিন দফাই ভাঙনের মুখে পড়েছিল দলটি। এভাবে নানা সংকট ও ভাঙা-গড়ার মধ্য দিয়েই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বিএনপি। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। ১৮ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। কেয়ার টেকার সরকার নির্বাচন নিয়ে নানা তালবাহানা শুরু করেছে।আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে করে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সমপন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক