সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

রাজিবপুরে অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী সীমান্ত এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যানের চাচাতো ভাই সুজায়েত হোসেন (৩২)কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান মিরন মুহাম্মদ ইলিয়াসের সহযোগিতায় তার চাচাতো ভাই আব্দুল সালামের ছেলে সুজায়েত হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থান থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিন ও ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। এতে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।

এ সময় আদালত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) ধারা অনুযায়ী সুজায়েত হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী দৃঢ় কণ্ঠে বলেন, “অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংস করে কেউ পার পাবে না, আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক