সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের আগস্ট মাসে ৮৬ ব্যাগ রক্তদান

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি : মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন আগস্ট-২০২৫ মাসে রক্তদানের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো মাসে মোট ৮৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

সদস্যভিত্তিক রক্তদাতা তালিকা:মাহবুব হাসান (প্রতিষ্ঠাতা) – ২৪ জন,কিবরিয়া আহমেদ কবির (সাধারণ সম্পাদক) – ১৫ জন, সৈয়দ শাহরিয়ার আজাদ কাব্য (দপ্তর সম্পাদক) – ৮ জন, রিফাত ইসলাম (কার্যনির্বাহী সদস্য) – ৮ জন, সাব্বির হাসান (প্রচার সম্পাদক) – ৭ জন, সিফাত ইসলাম (সাংগঠনিক সম্পাদক) – ৬ জন, হাসিব হোসাইন প্রান্ত (সভাপতি) – ২ জন, অর্পিতা কর্মকার (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) – ২ জন, লিমন হাসান আসিফ (সহ-সম্পাদক) – ২ জন, মীর রাহাত (সহ-সম্পাদক) – ২ জন,আসিফ ইসলাম (সহ-সম্পাদক) – ২ জন, নাসির মিয়া (যুগ্ম-সাধারণ সম্পাদক) – ১ জন, আশিক মিয়া (সহ-সাংগঠনিক সম্পাদক) – ১ জন,মোঃ রুবেল (শিক্ষা বিষয়ক সম্পাদক) – ১ জন, জহুরুল চৌধুরী (যুগ্ম-সাধারণ সম্পাদক) – ১ জন, আদনান নাহিদ (সহ-সাংগঠনিক সম্পাদক) – ১ জন, রবিন আহমেদ (সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক) – ১ জন, রেজুয়ান সরকার মিরন (কার্যনির্বাহী সদস্য) – ১ জন, শারমিন সুলতানা (কার্যনির্বাহী সদস্য) – ১ জন এবং মোট রক্তদাতা: ৮৬ জন।

রক্তের গ্রুপভিত্তিক পরিসংখ্যান: রক্তের গ্রুপব্যাগ সংখ্যাA+৩৪ ব্যাগO+২৩ ব্যাগB+১৫ ব্যাগAB+৭ ব্যাগB-৪ ব্যাগO-২ ব্যাগA-১ ব্যাগ।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন,“আমাদের প্রতিটি সদস্য মানবতার জন্য কাজ করছে। আগস্ট মাসে ৮৬ ব্যাগ রক্তদান সম্ভব হয়েছে সবার আন্তরিকতা আর নিঃস্বার্থ প্রচেষ্টার কারণে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবো।”

উল্লেখ্য যে, রক্তদান কার্যক্রম ছাড়াও কালিহাতী ব্লাড ফাউন্ডেশন নিয়মিতভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

সংগঠনটির এ ধরণের কর্মকাণ্ড স্থানীয় যুব সমাজকে উৎসাহিত করছে মানবিক কার্যক্রমে যুক্ত হতে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক