সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কুমিল্লায় ঈদ এ মিলাদুন্নবী জশনে জুলুছ উদযাপন

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর ১৫ শত তম জন্মদিন উপলক্ষে শনিবার ১২ রবিউল আউয়াল সকাল ১০ টায় কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বখসীয়া দরবার শরীফের আয়োজনে সময়ের সবচেয়ে বৃহৎ জশনে জুলুছ ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।

ফজরের নামাজের পর থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন অঞ্চল ও দরবার শরীফ থেকে দলে দলে মুসল্লি এবং নবী প্রেমিকগণ বখসীয়া দরবার শরীফে সমবেত হতে থাকেন।

সকাল ১০ টায় জুলুসটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন এ সময় শানে রিসালাত গাইতে গাইতে নগরীর তেলিকোনা থেকে চকবাজার,রাজগঞ্জ, কান্দির পাড়, সার্কিট হাউজ,মোগলটুলি হয়ে শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবার শরীফে গিয়ে জুলুছ শেষ হয়।

বখশীয়া দরবার শরীফের পীর কুতুবউদ্দিন শাহেদী বখসীর নেতৃত্বে জুলুস শেষে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবার শরীফ মসজিদ প্রাঙ্গনে।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরাও জুলুসে অংশগ্রহণ করেন।

দেশ বরেণ্য আলেমেদ্বীনরা এ সময় রাসূল (স:) এর জীবনী নিয়ে আলোচনা করেন। বর্তমান সময়ের তরুণদের আইডল ইসলামিক বক্তা সৈয়দ মাখদুম শাহ আল মাদানী তার বক্তব্যে বলেন আমরা সুন্নি মুসলিম জনতা কোন অংশেই দুর্বল নই, এ দেশ ওলি আউলিয়াদের দেশ। এদেশে মব সৃষ্টি করে মুসলমাদের লাশ পুড়িয়ে দেয়া হচ্ছে। ধৈর্যের বাধ ভেঙে গেলে রাসূলের দুষমনদের ছাড় দেয়া হবে না।

এ সময় শাহপুর দরবার শরীফের পীর গোলাম আব্দুল কাদের কাউকাব,দারোগা বাড়ি মসজিদের খতীব ইয়াসিন নূরী আল ক্বাদেরী,শাহে পানুয়া মসজিদের খতীব গাজী শাহজাহান বিপ্লবী, মাজেদুল হক চাঁদপুরী, আবুল মনসুর রাজাপুরি, নাজমুল হাসান বখসীর উপস্থাপনায় বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন খানকা শরীফ, বিভিন্ন দরগাহ, পীরের দরবার থেকেও অসংখ্য সুফিমনা,আশেকানগণ জুলুসে অংশগ্রহণ করেন।

পরিশেষে লতিফিয়া দরবারে শরীফের পীর গোলাম মহিউদ্দিন লতিফির মোনাজাতের মধ্য দিয়ে জসনে জুলুস শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক