সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

চাঁদাবাজদের তালিকা প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ঝুলিয়ে দেয়া হবে : সারজিস আলম

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্ট : পঞ্চগড় রাতে সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, হুমকিদাতা, চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ঝুলিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার ৫ সেপ্টেম্বর রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় চাঁদাবাজদের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সারজিস বলেন, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে তাদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে।

তিনি বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এই বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলবে না।

স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন এনসিপির এ নেতা।

সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড়ের এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক