সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটি গঠিত : আহবায়ক ডা: কামাল সদস্য সচিব ডা. ইকবাল

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অকার্যকর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

এছাড়া অধ্যাপক ডা. আন্দালিব ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিহা ইয়াসমিন মনি ও অধ্যাপক ডা. খোশরোজ সামাদ যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক ডা. ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. মাহবুবুল আলম ও অধ্যাপক ডা. মনিরা আফরীন যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

সভা পরিচালনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত ও প্রয়াত ফার্মাকোলজিস্টদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, নবগঠিত আহবায়ক কমিটি দ্রুততম সময়ে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক