শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

উন্নত শিক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে কুমিল্লা; সমৃদ্ধির যাত্রায় পাশে থাকার কথা বললেন জেলা প্রশাসক

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ের দিক থেকে এগিয়ে থাকা একটি জেলা। এ জেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। গণমাধ্যমকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করব।”

তিনি আরও বলেন, “আগের জেলা প্রশাসকের চলমান কাজগুলো এগিয়ে নিতে চাই। বিশেষ করে টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। রাজশাহীতে সিটি করপোরেশন যেমন অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে, কুমিল্লাও চাইলে সেই পথে এগোতে পারে। এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। ভুল বোঝাবুঝির কোনো সুযোগ যেন না থাকে।”

সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল, জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ ও কালবেলার জহিরুল হক বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক