শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শাল্লায় হাওর আন্দোলন-এর ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি তরুণ সম্পাদক জয়ন্ত 

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শাল্লা উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহালুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আজমান গণি তালুকদার, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, সদর ইউপির সভাপতি রবীন্দ্র কুমার দাস, শাল্লা উপজেলার আটগাঁও ইউপির সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আবারও চতুর্থবার তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ৩বছর মেয়াদি ৩১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রথম অধিবেশনের শুরুতেই সংগঠনের প্রয়াত উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, কৃষ্ণকান্ত সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ, হবিবপুর ইউপির সভাপতি মুক্তিযোদ্ধা দূর্গা চরণ দাশ, সদস্য প্রমুদ রঞ্জন দাশ, উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক হান্নান শাহ্ ও আটগাঁও ইউপির সহ সভাপতি কদম আলীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিবার্ষিক  সম্মেলনে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক