শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ভূজপুরে গুলিতে আহত ব্যবসায়ী

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন হাফেজ রমজান আলী নামে এক ব্যবসায়ী।

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূজপুর ইউপির পশ্চিম ভূজপুরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়- রমজান দীর্ঘদিন দিন কাজিরহাট বাজারে ব্যবসা করার পর রাবার ড্যাম এলাকায় নতুন করে আবার ব্যবসা শুরু করেন। ঘটনার দিন সে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে কয়েকজন মাথায় হেলমেট পরে পশ্চিম ভূজপুর হরিণা এলাকায় ওই ব্যবসায়ীকে পায়ে গুলি করে তার সাথে থাকা সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত ব্যবসায়ী পশ্চিম ভুজপুর গণি মেম্বার বাড়ির বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন- সে মুদি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতো। ঘটনার সময় মুখোশধারী সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে তার সাথে থাকা নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হককে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক