শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মুন হসপিটালের বার্ষিক সভা, ডিনার ও ই-প্রেস্ক্রিপশন সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : মুন হসপিটাল লিমিটেডের আয়োজনে বার্ষিক সভা, ডিনার এবং ই-প্রেস্ক্রিপশন বিষয়ক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার এলিট প্যালেস হোটেলে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ কামরুল হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল হাসান এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. বাবলু কুমার পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফশান আনিস। তিনি তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্যসেবায় ডিজিটালাইজেশন এখন অত্যন্ত জরুরি। রোগীর সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনায় ই-প্রেস্ক্রিপশন বড় ভূমিকা রাখবে।” তিনি হসপিটালের চলমান অগ্রগতি, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সেমিনারে ই-প্রেস্ক্রিপশনের সুবিধা, নিরাপত্তা, রোগী ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মুন হসপিটালের বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা ও আগামীর কৌশলগত পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও অতিথিরা মুন হসপিটালের উদ্যোগকে সাধুবাদ জানান এবং আরও উন্নত সেবার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সন্ধ্যায় এই আয়োজন শুরু এবং শেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক