শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলুয়া বিলের নালার বাঁধ কেটে দিল ইজারাদার, জমি অনাবাদীর আশঙ্কায় হাজারো কৃষক

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার সুরমা ইউনিয়নের সিলুয়া বিলের নালার বাঁধ কেটে পানি ছেড়ে দেয়ায় ফসলি জমি অনাবাদী থাকার আশংকায় হাজারো কৃষক। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১১টায় এই বাঁধ কেটেছে ইজারাদারের লোকজন।

শুক্রবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, সিলুয়া বিলের পানি নিষ্কাশনের নালা কেটে এই পানি ছেড়ে দেয়া হয়।

এ সময় স্থানীয়রা জানান, এই সিলুয়া বিলে হাজারো কৃষকের ফসলি জমি রয়েছে। প্রতি বছর এভাবে ইজারাদারের লোকজন নালা কেটে পানি ছেড়ে দেয়। প্রতিবার রাতের বেলায় এইভাবে পানি ছেড়ে দিয়ে কৃষকদের বিপাকে ফেলে দেয়। এতে হাজারো একর ফসলি জমি অনাবাদী থাকে।

শুক্রবার সকালে সিলুয়া বিলের এই নালায় অনেক কৃষকেরা উপস্থিত হয়ে অভিযোগ করেছেন, নালা কেটে পানি ছেড়ে দেয়ার খবর পেয়ে সুরমা ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ মিয়ার নেতৃত্বে সৈয়দপুর এলাকার কৃষকেরা দৌঁড়ে এসে কাটা বাঁধে মাটি ফেলে পুনরায় বাঁধ নির্মাণ করেন।

এ সময় স্থানীয় কৃষকরা আরও জানান, পূর্ব ইব্রাহীমপুর সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদী এই সিলুয়া বিল ইজারা আনেন স্থানীয় কয়েক ব‍্যক্তি। এবার তাদের মেয়াদ শেষ হবে। কিন্তু এমন ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থাগ্রহণপূর্বক শাস্তির দাবি জানাই।

সকালে সিলুয়া বিলের নালা কেটে পানি ছেড়ে দেয়ার স্থানে উপস্থিত ছিলেন কৃষক মানিক মিয়া, কৃষক হযরত আলী, কৃষচ জহুর মিয়া, কৃষক ইব্রাহীম মিয়া, কৃষক জাহাঙ্গীর আলম, কৃষক মরম আলী, কৃষক দানু মিয়া, কৃষক তাজুল ইসলাম, কৃষক আব্দুল আলীম, কৃষক আব্দুল মান্নান, কৃষক আব্দুর রহমান, কৃষক জালাল মিয়া প্রমূখ।

সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া বলেন, পূর্বইব্রাহীমপুর মৎস‍্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদে এই সিলুয়া বিল ইজারা আনা হয়েছে। এবার তাদের শেষ বছর। ইজারাদার আগাম মাছ শিকারের উদ্দেশ‍্যে নালা কেটে পানি ছেড়ে দেয়। এতে কৃষকেরা জমি করতে পানি সংকটে বিপাকে পড়েন। বিগত সময়ে এমন ঘটনায় অনেক জমি অনাবাদী ছিল। আমরা এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক