শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে : ফরহাদ আজাদ 

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে ব্যার্থতায় পর্যবসিত করতে থেমে নেই কুচক্রী মহল এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ‘র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে শুক্রবার ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজাদ আরও বলেন, ঘরে বউ ও ছোট ছোট দুই পুত্র সন্তানের মায়া ত্যাগ করে ১৯৭১ সালের ২৬ মার্চে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সশস্ত্র বাহিনীর অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং সেই সময়ের সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। যার সুবাদে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পেয়েছি আমরা। ৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর গণ অভ্যুত্থানে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আধুনিক বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পঞ্চগড় জেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনতাজ আলীর (অব:) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, পঞ্চগড় জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী (অব:),জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বোদা উপজেলা সভাপতি সি: ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ (অব:), সাধারণ সম্পাদক সার্জেন্ট শফিউল আলম (অব:), মডেল সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রুবেল প্রমুখ।

“সকলের তরে সকলে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে” স্লোগান কে সামনে রেখে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী সভাস্থল থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজ এবং গ্রামীন খেলাধুলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক