শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার বস্তা সারের অবৈধ মজুদ, ৩০ হাজার টাকা অর্থদণ্ড 

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২ হাজার বস্তা অবৈধ সার মজুদ রাখার দায়ে যৌথ বাহিনীর অভিযানে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সূত্রমতে, সোমবার ২৪ নভেম্বর রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম বাবুলের শিখা মণি ট্রেডার্স এর কয়েকটি গোডাউন থেকে প্রায় ২হাজার বস্তা সার অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে জব্দ করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব, কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ সহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকস টিম।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার বস্তা সার অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’ অনুযায়ী শিখামণী ট্রেডার্সকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অবৈধ মজুদ কৃত সার নির্দিষ্ট কমিটির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরবরাহ করা হবে। এবং জনস্বার্থে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক