শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

রাজিবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রর্দশনী উদ্বোধন

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি:প্রাণিসম্পদে হবে উন্নতি উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে চর রাজিবপুর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী বুধবার উদ্বোধন করা হয়েছে। এর আগে আনন্দ র‍্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইকুল হাসান খান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফ, কৃষি অফিসার দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন,সদস্য সচীব মিজানুর রহমান লিমন ও খামারী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব আলম বলেন, জনগনকে প্রাণিসম্পদ পালনে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রদর্শনীর আয়োজন।

এ প্রদর্শনীতে ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে হাঁস, মুরগি, গরু, ঘোড়া,ছাগলসহ বিভিন্ন প্রকার পাখি প্রদর্শন করা হয়েছে। এসব দেখে সাধারণ জনগন প্রাণিসম্পদ পালনে উৎসাহিত হবে বলে আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক