শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ’ প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় তিনদিনব্যাপী “ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে। এমবিএসটিইউ রিসার্চ সোসাইটি নিউট্রিশন ক্লাব অব এমবিএসটিইউ আয়োজিত প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ জন তরুণ-তরুণী অংশ নেন।

তিনদিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন সান ইয়ুথ নেটওয়ার্কের চারজন প্রশিক্ষক। লিড প্রশিক্ষক ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী রোকসানা এ. রব এবং কো-অর্ডিনেটর ছিলেন মো. রিয়াজ হোসেন। অংশগ্রহণকারীরা খাদ্যব্যবস্থা, পুষ্টি, নেতৃত্ব, ক্যাম্পেইন ডিজাইন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. আনোয়ারুল আজিম আখন্দ এবং বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আজিজুল হক। দ্বিতীয় দিনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর টাঙ্গাইলের কর্মকর্তারা মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু জুবায়ের।

শেষ দিনে অংশগ্রহণকারীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC) পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ড. মো. আবু জুবায়েরসহ বিভিন্ন শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল অঞ্চলে পুষ্টি, খাদ্যনিরাপত্তা ও মাতৃ-শিশুস্বাস্থ্য উন্নয়নে অংশগ্রহণকারীরা তিনটি কমিউনিটি অ্যাকশন টিম—“পুষ্টিভাই”, “মাতৃ সুরক্ষার দোলনা” ও “নিউট্রি হেভেন”—গঠন করে মাঠপর্যায়ে কাজের উদ্যোগ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক