শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দিরাইয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

এহসান বখত, দিরাই-শাল্লা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ নভেম্বর বিকেল পাঁচ টায় স্থানীয় দিরাই উপজেলা ডাকবাংলোতে সুনামগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এ সময় নাছির উদ্দিন চৌধুরী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। এসময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই উপজেলা উলামা দলের সভাপতি মওলানা রজব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক