শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।

সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক জনাব মেজবাউল জাকের এবং অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অডিটোরিয়ামটি আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।”

শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক