রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জামাতে ইসলাম আহবানে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারে ওয়ার্ড সভাপতি ক্বারি আলহাজ্ব সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম ৪ আসন (রাজিবপুর,রৌমারী ও চিলমারী) এর বাংলাদেশ জামাতী ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, ষাদুর চর ইউনিয়ন সভাপতি মাওলানা শহীদ মাউসুদ, রাজিবপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মফিজুল হক, জামাত নেতা আব্দুল্লাহ আল মামুন শাহীন, যুব বিভাগ সভাপতি প্রভাষক মোখলেছুর রহমান ও সাবেক ছাত্র শিবির নেতা সানাউল্লাহ প্রমুখ।
জামাতের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আপনাদের সময় এসেছে সৎ প্রার্থী বেছে নেয়ার, আপনারা যদি ভুল করেন পস্তাতে হবে। বিগত দিনে বিএনপি ও আওয়ামীলীগকে ভোট দিয়েছেন। কি পেয়েছেন? তারা লুটপাট করে খেয়েছে। দিনের ভোট রাতে সিল মেরে নিয়েছে। এবার আপনারা আমার দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব।যারা ভোট চুরি করতে আসবে,তাদের হাত ভেঙ্গে দিবেন। আপনারা নিশ্চিত থাকুন,আমাদের বিজয় হবেই ইনশাল্লাহ।