শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

কোরআন খতমে যাওয়ার সময় একজন হাফেজ নিহত

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদুল হাসনাত ইমন : চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মূসাবিয়া, ফরহাদাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মো. কাঞ্চন (২১) নামের এক হাফেজ নিহত হয়েছেন। কুরআন খতমে যোগ দিতে যাওয়ার পথে সোমবার ১ লা ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাঞ্চন ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল এলাকার মো. জালালের দ্বিতীয় পুত্র। তিনি নোয়াহাট এলাকায় একটি কুরআন খতমের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পথচারী মো. লাভলু জানান, রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে কাঞ্চনের মৃত্যু হয়।

নিহতের মামা আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াহাট এলাকায় কুরআন খতম পড়তে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক