শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিজিবির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮বিজিবি) -এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে “সুবর্ণ জয়ন্তী” উদযাপন করা হয়েছে। সোমবার ১ লা ডিসেম্বর বিজিবির আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা হয়। পরে প্রীতিভোজ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সদর দপ্তরের উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কসহ অন্যান্য অধিনায়ক, পঞ্চগড় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তারা।

১৮ বিজিবির পদাতিক লে. কর্নেল পরিচালক ও অধিনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন ১৯৭৫ সালের ১ লা ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। এরপর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড় দায়িত্বভার গ্রহণ করে।

তিনি আরো জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে ১৮ ব্যাটালিয়ন।

এছাড়াও ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কাজ করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক