শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খাশি সদকা ও দোয়া

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন এতিমখানায় সদকা হিসেবে খাসি উপহার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর বাদ আসর কুমিল্লা- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। গত ১৬ বছর তার নেতৃত্বে স্বৈরাচার বিরুধী আন্দোলন হয়েছে। তিনি চাইলে আপোষ করে বিদেশে আরামের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশের কথা ভেবে জনগণের কথা ভেবে বৃদ্ধ বয়সে স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়েছেন। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক