শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

চট্রগ্রাম ফটিকছড়িতে ৮ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা 

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদুল হাসনাত ইমন : চট্টগ্রামের ফটিকছড়িতে আটটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

৩ ডিসেম্বর বুধবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম ।

উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়। এছাড়াও পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করে, জ্বালানি কাঠ পুড়িয়ে ইট পোড়ানোয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. মেসার্স এনএস ব্রিকস (এনএস), হারুয়ালছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম।

দণ্ড: বেলার রিট মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

২. মেসার্স হালদা ব্রিকস (HBI),

সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।

মালিক- মো: সাইফুদ্দীন

দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৩. মেসার্স সিরাজ ব্রিকস (SBM, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।  মালিক- সিরাজুল ইসলাম দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৪. মেসার্স আবুল কালাম ব্রিকস (KBM), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। মালিক- মোঃ আইয়ুব দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৫. মেসার্স এবিসি-১ ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।

মালিক- মোঃ মহিউদ্দিন দণ্ড: ৪,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৬. মেসার্স এবিসি-২ ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম।

মালিক- মোঃ আমিনুল হক দণ্ড: ১,৫০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৭.মেসার্স একতা ব্রিকস, সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। মালিক- এস.এম মহিউদ্দীন দণ্ড: ২,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৮. শাহজালাল ব্রিকস (SBI), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। মালিক- মোঃ মহিউদ্দিন দণ্ড: ১,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

৯. হাজী ইউনুচ ব্রিকস (YBM), সাং- সুয়াবিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। মালিক- মোঃ ইসমাইল হোসেন দণ্ড: ১,৫০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যবৃন্দ, ফটিকছড়ি থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর ফটিকছড়ি স্টেশনের সদস্যগন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক