শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা : সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল 

Reporter Name / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঘোষণার মাধ্যমে এখন পর্যন্ত মোট ২৭৩টি আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করল দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন ঘোষিত এই তালিকায় সুনামগঞ্জ জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম উঠে এসেছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় টিকিট পেয়েছেন জেলা বিএনপির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দল সুচিন্তিতভাবে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে। তিনি বলেন, “আপনারা জানেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগে ২৩৭টি আসনে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। অর্থাৎ, মোট ২৭৩টি আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত হলো। বাকি আসনগুলোর প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে।

ভাটি অঞ্চলের রাজনীতিতে অভিজ্ঞতার ওপর আস্থা রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে পুনরায় সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, এই আসনে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক নেতৃত্ব নির্বাচনী লড়াইয়ে দলকে বাড়তি সুবিধা দেবে।

অন্যদিকে, সদর আসন সুনামগঞ্জ-৪ এ দল আস্থা রেখেছে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের ওপর। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তার এই মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্য ও সাংগঠনিক দক্ষতা—এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়েই হাই কমান্ড সুনামগঞ্জের দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। নবঘোষিত এই ৩৬ জন প্রার্থীর মধ্যে অনেকেই ছাত্র রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের মাধ্যমে উঠে এসেছেন।

ঘোষণার পরপরই দুই প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। তারা আশা করছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুতই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক