শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : বরিশালের মীরগঞ্জে এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এবিপার্টি পটুয়াখালী জেলা।

রবিবার সন্ধ্যা ৭ ডিসেম্বর ৪৯ শেরেবাংলা সড়কের মেডিসিন স্কয়রে অবস্থিত এবিপার্টি পটুয়াখালী জেলা কার্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা এবিপার্টির যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কামাল হোসেন ব্যারিষ্টার ফুয়াদের উপর এ বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন,

ফুয়াদের উপর হামলা, ২৪ এর গণআন্দোলনের পর পাওয়া নতুন বাংলাদেশের ওপর হামলা। নতুন বাংলাদেশের ওপর হামলাকারীরা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জানান দিচ্ছেন যা বাংলাদেশের রাজনীতিতে অশনিসংকেত।

তিনি আরও বলেন, বাংলাদেশে  দীর্ঘ সময়ের একটি  মজলুম বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে  জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বর আচরণ অত্যন্ত দুঃখজনক।

তারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে হামলা, ভয়ভীতি ও দমন-পীড়ন গণতন্ত্রকে দুর্বল করে এবং মানুষের মৌলিক অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করে।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা সংখ্যায় কতজন সে দিকে না তাকিয়ে সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের দৃঢ় অবস্থান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা এবিপার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মোঃ জাকির হোসেন সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক