শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শনিবার ১৩ ডিসেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস ও বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক