শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

হাদীর ওপর হামলা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর ‘টার্গেট কিলিং’-এর নামে বর্বরোচিত হামলা এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও থানা গেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর.জে রাজু আহম্মেদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন—

“ওরে হাদি, খেলা শুরু না হতেই তুই আউট হয়লি!!”

এ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

বিক্ষোভে অংশ নেয়া জুবাইদুর রহমান বলেন, “একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে একজন বিপ্লবীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন অসালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

অভিযুক্ত শিক্ষক আর.জে রাজু আহম্মেদ মোবাইল ফোনে বলেন, “আমি পোস্টটি মজা করে দিয়েছিলাম। বিষয়টি মানুষ নেতিবাচকভাবে নিয়েছে বুঝে সঙ্গে সঙ্গে ডিলিট করেছি।”

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, “শরীফ ওসমান হাদীর বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত। একজন স্কুল শিক্ষক তার ফেসবুক আইডিতে কটাক্ষমূলক পোস্ট দেয়ায় আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক