শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বরুড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা–র বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও স্বাক্ষর জালের মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিগত ২০২৪ সালের ১০ জুন থেকে ১৪ জুন অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমকে কেন্দ্র করে তিনি বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দীন এর স্বাক্ষর জাল করে কোর্স সমন্বয়কের ৭ হাজার ২০০ টাকার ভাতা আত্মসাৎ করেছেন।

এ ছাড়া আরও অভিযোগ রয়েছে যে, তিনি অনেক শিক্ষককে হয়রানি করে উচ্চতর স্কেলের প্রয়োজনীয় স্বাক্ষর দিতে অর্থ দাবি করেন। এর ফলে বরুড়া উপজেলা শিক্ষা পরিবারে নানামুখী ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা বিষয়টিকে শিক্ষা প্রশাসনের জন্য কলঙ্কজনক ও অত্যন্ত অনৈতিক আচরণ হিসেবে দেখছেন।

শিক্ষকেরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। এ ধরনের অনিয়ম শিক্ষক সমাজে বিভ্রান্তি, অসন্তোষ ও পেশাগত অস্থিরতা সৃষ্টি করে।

সংশ্লিষ্ট শিক্ষকদের পক্ষ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা–র কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কাজে ব্যস্থ আছি, কথা বলতে পারবোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক