শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মেলান্দহে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতার উদ্দেশ্যে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবৃত্তী পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মেধাযাচাইয়ের এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত এ পরিক্ষায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণীর ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন, জেলা পরিচালক আবু বকর সিদ্দিক, উপদেষ্টা অধ্যাপক হারুনুর রশিদ, জিয়াউল কবির জিন্না, ইদ্রিস আলী, মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ফারাজি, আসিফ মাহমুদ সুজন।

এছাড়া আল রাফি মডেল স্কুলের প্রধান শিক্ষক আ: আজিজ, আল আকসা ইসলামিক একাডেমি মাদ্রাসার পরিচালক মুখলেছুর রহমান পরিদর্শন করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এরকম আয়োজন বেশি বেশি করা উচিৎ। তাহলে শিক্ষার্থীরা অবসর সময়েও লেখাপড়ায় মনযোগী হবে। মেধাবী হয়ে গড়ে উঠবে।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পরিচালক আরিফুল ইসলাম বলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম বাংলাদেশের প্রতিটি জেলাতেই শিশু কিশোরদের নিয়ে একটি চমৎকার আয়োজন করেন তারই ধারাবাহিকতায় আমাদের মেলান্দহে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি বিশ্বাস করি কিশোরকন্ঠ মেধাবৃত্তির মাধ্যমে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের কে আমরা খুঁজে পাবো। এবং তাদের কে আমরা কিশোরকন্ঠ মেধাবৃত্তির মাধ্যমে সম্মানিত করতে পারবো।

তিনি আরও বলেন, এছাড়া অস্বচ্ছল শিক্ষার্থীরা যেনো ঝড়ে না পড়ে সেই লক্ষ্যেই এমন আয়োজন। আমরা তাদের কাছে প্রত্যাশা করি মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে এবং এদেশ কে তাঁরা পৃথিবীর বুকে সম্মানিত করবে এটিই হচ্ছে কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক