শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

পঞ্চগড়ের আলোচিত সেই যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল গ্রেপ্তার

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে ব্যালটে সিল দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার ঘটনায় আলোচনায় আসা যুবলীগ নেতা ও ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ।

শনিবার ২০ ডিসেম্বর দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল দিয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগে তিনি সম্প্রতি সমালোচনার মুখে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীগছ এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এছাড়াও একই অভিযানে জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামের আরেক নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক