শিরোনাম :
বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ শিশু রামিসা হত্যার বিচার ও ঈদযাত্রায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন মাদকবিরোধীরা মাদক কারবারিদের আতঙ্কে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন পাগলা মহিষের তাণ্ডবে নিহত ১, আহত অন্তত ২০ আপোষ মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

পাগলা মহিষের তাণ্ডবে নিহত ১, আহত অন্তত ২০

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজিবপুর উপজেলা নিকটবর্তী স্বানীয় সানান্দবাড়ী বাজারে এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

রবিবার ২৪ মে বিকেল আনুমানিক ৪ টার দিকে সানন্দবাড়ি হাট বাজারে একটি পাগলা মহিষের আকস্মিক আক্রমণে ১জন নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানন্দবাড়ি পাটাধোয়া পাড়া এলাকার দুলাল ব্যাপারী কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে দুইটি মহিষ হাটে নিয়ে আসেন।

সানন্দবাড়ী হাটে কৃষ্ণচুড়া মোড়ে প্রবেশ করার পর হঠাৎ একটি মহিষ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছোটাছুটি ও মানুষকে আক্রমণ করতে থাকে।

হঠাৎ এমন ভয়াবহ পরিস্থিতিতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন। মহিষটির আক্রমণে নারী, পুরুষসহ অসংখ্য মানুষ আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের জাউনিয়ারচর কড়াইডাঙ্গী পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মেম্বারের ছেলে রুহুল আমিন( ৩৮)। পরিবারের সদস্যরা জানান, তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেনাকাটার জন্য সানন্দবাড়ি হাট বাজারে গিয়েছিলেন। কিন্তু কে জানতো, পরিবারের জন্য ঈদের প্রস্তুতি নিতে গিয়ে তাকে প্রাণ হারাতে হবে।

নিহতের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন ভয়াবহ ঘটনা আগে কখনো সানন্দবাড়ি হাটে ঘটেনি।

ঘটনার পর বাজার এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে জবাই করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা ও নিহতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930