শিরোনাম :
বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ শিশু রামিসা হত্যার বিচার ও ঈদযাত্রায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন মাদকবিরোধীরা মাদক কারবারিদের আতঙ্কে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন পাগলা মহিষের তাণ্ডবে নিহত ১, আহত অন্তত ২০ আপোষ মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ইনসাফ ডেস্ক : দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে এ পর্যন্ত রামিসাসহ সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

আজ রবিবার ২৪ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। কর্মসূচির স্লোগান ছিলো- ‘কোন প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। এ সময় তিনি বলেন, গত ৫ মাসেই দেশে ১১৮ শিশু ধর্ষণ, আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা উদ্বিঘ্ন। এমন পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930