শিরোনাম :
পঞ্চগড়ে আওয়ামী লীগের ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান ভোট দিতে অনীহা না নারী ভোটারদের  ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রথমে নাগরিকদের এগিয়ে আসতে হবে : মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা আমতলী ভোট কেন্দ্র নিরাপওায় যৌথবাহিনীর মহড়া বর্তমান পে স্কেল ও বেতন কাঠামো দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না : সারজিস আলম পোস্টাল ব্যালটে ভোট দেবেন পঞ্চগড় কারাগারের ১৮ জন কারাবন্দি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

ইনসাফ ডেস্ক : বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা আজ ৩১ জানুয়ারী শনিবার দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলীর সঞ্চালনায় সংগঠনের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করা হয়।

সভা শেষে সভাপতি এবিএম সেলিম আহম্মেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক