শিরোনাম :
পঞ্চগড়ে আওয়ামী লীগের ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান ভোট দিতে অনীহা না নারী ভোটারদের  ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রথমে নাগরিকদের এগিয়ে আসতে হবে : মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা আমতলী ভোট কেন্দ্র নিরাপওায় যৌথবাহিনীর মহড়া বর্তমান পে স্কেল ও বেতন কাঠামো দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না : সারজিস আলম পোস্টাল ব্যালটে ভোট দেবেন পঞ্চগড় কারাগারের ১৮ জন কারাবন্দি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ঈগল প্রতীকে ভোট চাইলেন ওহাব মিনার

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী (এবি পার্টি) মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার দুমকিতে গণসংযোগ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।

সোমবার ২ ফেব্রুয়ারি উপজেলার লেবুখালীর পায়রা পয়েন্ট এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগে আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এনসিপি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, ডা. সাইমুম, খেলাফত মজলিশ পটুয়াখালী জেলা সহ সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার আমির মাও জালাল আহমেদ, নায়েবে আমির মাও. আলতাফ হোসাইন, খেলাফত মজলিস দুমকি উপজেলার সভাপতি মাও. হাবিবুর রহমান সহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, সকালে পায়রা পয়েন্ট চত্বর, পায়রা সেতুর টোলপ্লাজা, লেবুখালী বাজার, দুমকি নতুন বাজার, পীরতলা বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। বিকেলে আঙ্গারিয়া বন্দরে নির্বাচনী অফিস উদ্বোধন এবং সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তোতাখান বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক