শিরোনাম :
পঞ্চগড়ে আওয়ামী লীগের ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান ভোট দিতে অনীহা না নারী ভোটারদের  ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রথমে নাগরিকদের এগিয়ে আসতে হবে : মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা আমতলী ভোট কেন্দ্র নিরাপওায় যৌথবাহিনীর মহড়া বর্তমান পে স্কেল ও বেতন কাঠামো দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না : সারজিস আলম পোস্টাল ব্যালটে ভোট দেবেন পঞ্চগড় কারাগারের ১৮ জন কারাবন্দি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রথমে নাগরিকদের এগিয়ে আসতে হবে : মিজানুর রহমান 

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রশাসনের আগে নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

মঙ্গলবার ৩জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের বোদায় উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের আয়োজনে কলেজ পাড়া অস্থায়ী কার্যালয়ে কমিটি পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বোদা উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের সভাপতি এবং পঞ্চগড় জর্জ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এড জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধ ভাবে সরাসরি জাতিসংঘের আওতায় কাজ করে। কাজেই কোন দল কিংবা পেশি শক্তির কাছে মানবাধিকার কর্মী কখনোই মাথা নুয়াবেনা। তবে দেশের স্বার্থে মানুষের কল্যাণে আমরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবো।

আসক উপজেলা কমিটির সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোদা থানা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) নির্মল, বোদা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই মামুন, জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. জালাল, সি. সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. সোহাগ, সিনিয়র সহ সভাপতি হারুন রশীদ, উপদেষ্টা আব্দুর রশীদ প্রমুখ।

এর আগে মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করেন উপজেলা কমিটির সদস্যবৃন্দ। এবং নবনির্বাচিত উপজেলা কমিটির সাথে পরিচয় করিয়ে দেন এড. জাকির হোসেন। এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আসক ফাউন্ডেশনের উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক