শিরোনাম :
সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মধ্যনগরে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে হরিপুর ও বৈঠাকালী নতুন পাড়া গ্ৰামে উঠান বৈঠক অনুষ্ঠিত  মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ১৯৬০পিস ইয়াবা সহ গ্ৰেফতার ১ র‌্যাব-১১ এর অভিযানে ২ মণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ে আওয়ামী লীগের ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান ভোট দিতে অনীহা নারী ভোটারদের  ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে এ বিক্ষোভ মিছিলটি কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে অফিসার্স ডরমেটরি প্রদক্ষিণ করে একাডেমিক বিল্ডিংয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা “নারায়ে তাকবীর-আল্লাহ আকবার” “শাতিমের ঠিকানা-এই জমিনে হবে না” “বদরের হাতিয়ার-জেগে ওঠুক আরেকবার” “শাহ জালালের বাংলায়-শাতিমের ঠাই নাই” “তিতুমীরের বাংলায়-শাতিমের ঠাই নাই” এমন স্লোগান দেন।

জানা যায়, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অসীম কুমার ধর নামে এক হিন্দু শিক্ষার্থী গতকাল রাতে ফেসবুকের কমেন্টে বিশ্বনবী হযরত মোহাম্মদ (স) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই শিক্ষার্থীকে ছাত্র হল থেকে বহিষ্কার ও কলেজ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

অসীম কুমার ধর জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাংগাইলের ধনবাড়ি উপজেলায়।

শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষার্থীর আপত্তিকর মন্তব্যের বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের নিকট তার শাস্তি ও বহিস্কারের দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। কলেজ প্রশাসনকে আগামীকাল বিকাল ৪ টা পর্যন্ত সময় দিয়েছে সেই ছাত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এবং তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য।

এ বিষয়ে জানতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ দাসকে মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক