শিরোনাম :
১১দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পটুয়াখালী জেলা ১১ দলীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ, উদ্ধার কোটি টাকার সম্পত্তি শাল্লায় প্রকাশ্য হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জাকির হোসেন এক সাক্ষাতে এমপিওভূক্তিতে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ বিজয়ী বাদশা আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে রাতের তাপমাত্রা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রামদীঘা শিবমন্দির পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার 

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্ৰামে অনুষ্ঠিত অষ্টগ্ৰাম সমন্বিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম আঃ বারেক খন্দকারের সুযোগ্য সন্তান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার।

আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার রাত ৮ টায় হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শিব পূজা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার । প্রাচীন কাল থেকেই আমরা আমাদের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে আসছি ।

তিনি আরো বলেন বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাস করে। পরিশেষে মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করে নিজের জন্য দোয়া চেয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কয়েস তালুকদার, মধ্যনগর উপজেলা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বকুল তালুকদার, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফৌজদার মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পাবেল মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমল তালুকদার, রাসেল চৌধুরী, জিলানি তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক