শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে : বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : দেশে কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হওয়া সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)।

আজ ১৪ মার্চ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কে এম মহসিন, সাংগঠনিক সম্পাদক আরফানুল হক নাহিদ, এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস-এর সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আজিবুল হক পার্থ, শাহজাদা সায়েদ মোঃ ওমর ফারুক পীরসাব, সাংগঠনিক সচিব আবেদ আলী, দপ্তর সচিব মোঃ শিপন আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের হুমকি, মামলা, হামলা কিংবা নানা ধরনের সামাজিক চাপের মুখে পড়তে হয়। এসব পরিস্থিতিতে অনেক সাংবাদিক মানসিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করাকে সংগঠনটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

তারা আরও বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে কাজ করতে না পারেন, তাহলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। এজন্য সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন বা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিক সমাজের উন্নয়ন এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হবে। একই সঙ্গে তারা সকল সাংবাদিককে পেশাগত নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক