শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

হকার ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি 

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : কলকাতার নিউমার্কেট এলাকা সংলগ্ন, রক্সি সিনেমার কাছে, রক্সি হকার ইউনিয়ন এর পরিচালনায় এবং মিস্টার আলম ও ওম তেওয়ারীর উদ্যোগে ১৬ই  মার্চ সোমবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় হকারদের জন্য এবং পথে চলতি ক্রেতা ও বিক্রেতা দের জন্য এক ইফতার পার্টির আয়োজন করলেন।

মাঝে আর কয়েকটা দিন বাকি অনুষ্ঠানে মেতে উঠবে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তাই বিভিন্ন জায়গায় চলছে ইফতার পার্টির আয়োজন। ঠিক একইভাবে মিস্টার আলম ও ওম তেওয়ারীর উদ্যোগে কয়েকশো মানুষের জন্য ইফতারের আয়োজন প্রতিবছরের ন্যায় করলেন।

সকলের জন্য ছিল শরবত, বিভিন্ন ফল, তেলেভাজা ও অন্যান্য সামগ্রী। ইফতারের সময় সকলেই ফুটপাতে বসে ইফতার করলেন।‌ এই মুহূর্তে এইরকম অনুষ্ঠানে জিনিসপত্র কিনতে আসা মানুষজন খুশি। তবে আমার এই আয়োজনে বাদ যায় না ছোট থেকে বড় কেউ। ‌

রক্সি হকার ইউনিয়নের উদ্যোক্তা মিস্টার আলম বলেন, বছরই এইভাবে সবার জন্য সামান্য কিছু দিয়েই ইফতার পার্টি করার চেষ্টা করি। আর সবাই এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় আমি নিজেকে ধন্য মনে করি, হয়তো বড় ভাবে কিছু করতে পারি না, কিন্তু সবার সহযোগিতায় যেটুকু করতে পারি, সবার পাশে থাকার চেষ্টা করি এটুকুতেই আমি খুশি, আর পথ চলতি মানুষেরা আমার এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় আমি আরো বেশি খুশি। আগামী দিনে চেষ্টা করব আরো বড় করে কিছু করার। তবে কোন কিছু একার পক্ষে সম্ভব নয়, আমার সাথে সকল হকার ভাইরা সহযোগিতা করেন বলেই আমি এই অনুষ্ঠানটা করে আসছি। তাই সহযোগীদেরও ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রশাসনকে ও কে এম সি কে, যাহারা এই ইফতার পার্টির সুযোগ করে দেন এই জায়গায়। তবে চেষ্টা করি যাতে কারো অসুবিধে না হয়, যান চলাচল স্বাভাবিকভাবে থাকে, সেটা মাথায় রেখেই এই জায়গার উপর ইফতার পার্টি করে থাকি। সবশেষে সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ঈদের ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক