শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নজিরবিহীন হুমকির মুখে পড়েছে : আইইএ

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ইনসাফ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নজিরবিহীন হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল। এ পরিস্থিতিতে সরকারগুলোর জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে ‘আরও সরব’ হওয়ার ওপর জোর দিইয়েছেন তিনি।

শুক্রবার ২০ মার্চ প্রকাশিত আইইএ’র এক প্রতিবেদনে জ্বালানি ব্যবহার নিয়ে বেশ কিছু জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালিতে জ্বালানির চাহিদা কমানোর জন্য মহাসড়কে গতিসীমা হ্রাস এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার পরামর্শ।

বিবিসির সঙ্গে আলাপে বিরোল বলেন, বর্তমান সংকটের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ ১৯৭০-এর দশকের তেল সংকট বা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা সময়ের প্রাকৃতিক গ্যাস সংকটের চেয়েও ‘অনেক বড়’। প্রসঙ্গত, সত্তরের দশকের ওই তেল সংকটের প্রেক্ষাপটেই আইইএ প্রতিষ্ঠিত হয়েছিল।

তার মতে, এই সংকটের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ একক সমাধান’ হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি’ যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে ‘মাসের পর মাস’ সময় লাগতে পারে। এর ফলে ‘বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতে’ নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে ইরানের ওপর সামরিক বিজয় দাবি করলেও হরমুজ প্রণালি ইস্যুতে ক্রমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসহায়ত্ব ফুটে উঠছে। ন্যাটো এবং পূর্ব এশিয়ার মিত্রদের কাছে সহায়তা চেয়েও পাননি তিনি। এদিকে যুদ্ধে শীর্ষ নেতাদের হারানোর পাশাপাশি সামরিক এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন হলেও হরমুজ প্রণালি ইস্যুতে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরান।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক