শিরোনাম :
লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু  সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

জামালপুরে দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ঈদ মেলা শুরু, চলবে ৩ দিন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

জামালপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শুরু হয়েছে প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ঈদ মেলা। উপজেলার বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে বসা এ মেলা ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ১৭৫ বছর ধরে চলে আসা এই মেলা ঈদের দিন থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে শত শত দোকান ও স্টল বসেছে। এতে কৃষিপণ্য, মাটির তৈরি সামগ্রী, মৃৎশিল্প, টেপা পুতুল, বাঁশ-বেতের জিনিসপত্র, লোহার তৈরি সরঞ্জাম, কাঠের সামগ্রী, বীজ, খেলনা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে।

মেলায় শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, পুতুলনাচ, যাদু প্রদর্শনী এবং মৃত্যুকূপে মোটরসাইকেল চালনার মতো আকর্ষণীয় আয়োজন। এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টান্ন—জিলাপি, গজা, বাতাসা, মুড়কি, মোয়া ও বুন্দিয়ার দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানান, মাদারগঞ্জে ঈদ উপলক্ষে এমন মেলা একমাত্র এখানেই অনুষ্ঠিত হয়, যা এলাকার একটি বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোরের উপস্থিতিতে মুখর থাকছে মেলা প্রাঙ্গণ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৭শ শতকে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সময় বালিজুড়ি বাজারসংলগ্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি পূজা উপলক্ষে মেলা বসত। পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তা বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ঈদ মেলার প্রচলন হয়, যা আজও বহমান।

মেলা কমিটির সদস্য আল আমীন জানান, ‘এবার মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক