শিরোনাম :
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া ৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ জুক্তি পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা আটোয়ারিতে অধ্যক্ষকে যোগদানে বাধাঁ, অধ্যক্ষসহ আহত ৬ রাজিবপুরে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি যাদুকাটা নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু তেঁতুলিয়ায় অসহায় নারীদের ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবের সংবাদ সম্মেলন লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু 
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

রাজিবপুরে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বটতলা বাস টার্মিনাল এলাকায় বিকেল চারটায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মো. মাজেদ মিয়া (৩০): পিতা- মো. দুলু মিয়া, গ্রাম- খেয়ারচর মো. রাজু মিয়া (২৮): পিতা- মৃত মফিজুল হক, গ্রাম- কোমরভাঙ্গি, যাদুর চর, কুড়িগ্রাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। মাদক বহনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক