মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার আটয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি সরে জমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামীতে কিভাবে চলবে সে বিষয়ে নেতাকে অবহিত করেন।