শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জন গ্রেপ্তার : ২টি ট্র‍্যাক্টর জব্দ

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র‍্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়।

সোমবার ৬ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হোসেন ড্যাং এলাকায় ডিবি পুলিশের এস.আই পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দীন ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়া’র মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ আলী (৩২)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষি জমি কেটে পুকুর খনন, বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় ডিবি পুলিশের এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এবং আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক